College Rules :

1. General Disciplines for the students

2. Re - admission

 

১. (General disciplines for the students) ছাত্র/ছাত্রীদের জন্য সাধারণ নিয়মাবলীঃ

 

ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের কিছু নিয়মাবলী রয়েছে যা প্রতিটি ছাত্র/ছাত্রীকে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে৷

১৷ সকল ছাত্র/ছাত্রীকে কলেজে উপস্থিত কালীন সময়ে অবশ্যই তাহাদের আইডি কার্ড বহন করতে হবে৷

২৷ সকল ছাত্র/ছাত্রীকে সাদা এ্যাপরন অথবা কলেজ থেকে নির্ধারিত পোশাকে পরিস্কার ও সুন্দরভাবে ক্লাসে উপস্থিত থাকতে হবে৷

৩৷ সকল ছাত্র/ছাত্রীদের কলেজে চাক-চিক্য পূর্ণ পোশাক পরিধান করে আসা নিষেধ৷

৪৷ কলেজ ও তার আশে-পাশে ধূমপান করা সম্পূর্ণ নিষেধ৷

৫৷ সকল ছাত্র/ছাত্রীকে যেখানে সেখানে ময়না আর্বজনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে৷

৫৷ ছাত্র/ছাত্রীকে অবশ্যই ক্লাসের পরিবেশ শান্ত রাখতে হবে এবং যথাযথ সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে৷

৬৷ ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের বিনা অনুমতিতে ক্লাসে প্রবেশ সম্পূর্ন নিষেধ৷

৭৷ কলেজ প্রাঙ্গনে কোন প্রকার রাজনৈতিক বিষয়ে সমালোচনা বা বিতর্ক, অনৈতিক কথা বলা যাবে না৷

৮৷ ক্লাস রুমে বা কলেজ প্রাঙ্গনে কোন প্রকার পোষ্টার লাগানো বা লেখালিখি করা সম্পূর্ণ নিষেধ৷ কোন ছাত্র/ছাত্রী তা  

    করলে কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবে৷

৯৷ ছাত্র/ছাত্রীদের কোন ধরনের সমস্যা বা অভিযোগ থাকলে তা অভিযোগ বক্সে দেওয়ার জন্য অনুরোধ করা হলো অথবা

    নির্বাহী পরিচালক বরাবর আহ্বান করতে বলা হলো৷

১০৷ সকল ছাত্র/ছাত্রীকে কলেজ স্টাফদের সাথে কোন প্রকার দুর্ব্যবহার করা যাবে না৷ কোন ছাত্র/ছাত্রী তা করলে কলেজ

     কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবে৷

১১৷ সকল ছাত্র/ছাত্রীদের বই, খাতা, কলম, মোবাইল, ব্যাগ, ছাতা ইত্যাদি মালামাল নিজ দায়িত্বে রাখার জন্য অনুরোধ

      করা হলো৷ হারিয়ে গেলে বা কোন ক্ষতি হলে কলেজ কর্তৃপক্ষ ইহার জন্য কোন প্রকার দায়ী থাকিবে না৷

১২৷ ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীদের কে অবশ্যই অফিস হতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ মাসিক

      বকেয়া বেতন, ফরম ফিলাপ ইত্যাদি বকেয়া পরিশোধ করে পরীক্ষার পূর্বে অফিস হতে রেজিষ্ট্রেশন কার্ড, নোট/বই,

      সাজেশন, আইডি কার্ড ইত্যাদি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো৷  

 

২. (Re - admission) পুনরায় ভর্তির নিয়মাবলীঃ

কোন ছাত্র/ছাত্রী ভর্তি হওয়ার পর অফিস কর্তৃপক্ষকে না জানিয়ে অথবা কোন কারণ ব্যতিত ৩ মাস বা তার বেশি সময় ধরে কলেজে অনুপস্থিত থাকে বা মাসিক বকেয়া পরিশোধ না করে তাহলে ঐ সকল ছাত্র/ছাত্রীকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হইবে না বা বাতিল বলে গণ্য হইবে৷ কোন ছাত্র/ছাত্রী পুনরায় ক্লাস চালু করতে চাইলে তাহাকে নির্বাহী পরিচালক/ অফিস কর্মকর্তার অনুমতি ছাড়পত্র নিয়ে ফাইনসহ নতুন করে ভর্তি হতে হবে৷